স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নোয়াখালী প্রতিনিধি
১৭ জুন ২০১৮, ২২:২০আপডেট : ১৭ জুন ২০১৮, ২২:২০

নোয়াখালী নেয়াখালীর চাটখিল উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৭ জুন) এঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতের নাম– প্রিয়া বেগম (২০)। সে উপজেলার নোয়াখলী ইউনিয়নের সাত্রাপাড়া গ্রামের ননা মিয়ার মেয়ে। তার স্বামীর নাম– মো. আল আমিন। সে একই উপজেলার সাহাপুর ইউনিয়নের কালা মিয়ার ছেলে। পেশায় সিএনজি অটোরিকশা চালক।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমামুল হক জানান, দুই বছর আগে প্রিয়া বেগমকে বিয়ে করে আল আমিন। বিয়ের পর থেকে নেশাগ্রস্ত আল আমিন প্রিয়াকে কারণে-অকারণে মারধর করতো। এতে অতিষ্ট হয়ে গত ৬ মাস আগে বাপের বাড়ি চলে যায় প্রিয়া। আজ সকাল ১১ টায় আল আমিন শ্বশুর বাড়ি গিয়ে প্রিয়াকে ডেকে এনে সাত্রাপাড়া গ্রামের বাবু মেম্বারের বাড়ির পাশের সড়কের উপর জোরপূর্বক গলায় ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। প্রিয়ার চিৎকারে ছুটে আসেন আশপাশের লোকজন । তাকে সেখান থেকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। সেখানে তার অবস্থার অবনতি হলে, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। নিহতের স্বজনরা এসে জেলা সদরে নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটায় তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম