কুমিল্লায় খন্দকার মোশাররফের গাড়িবহরে বাসের ধাক্কা, ছাত্রদল নেতা নিহত

কুমিল্লা প্রতিনিধি
১৯ জুন ২০১৮, ১৪:৪৬আপডেট : ১৯ জুন ২০১৮, ১৭:২৮

দুর্ঘটনা কবলিত গাড়ি কুমিল্লায় বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের গাড়িবহরে বাসের ধাক্কায় জুয়েল প্রধান রায়হান নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির আমিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা কবলিত খন্দকার মোশাররফের গাড়ি দুর্ঘটনায় বিএনপি নেতা খন্দকার মোশাররফসহ ১১ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই খন্দকার মোশাররফ হোসেনের গাড়িবহরের সঙ্গে ছিলেন।

দুর্ঘটনার পর হাসপাতালে খন্দকার মোশাররফ দাউদকান্দি হাইওয়ে থানার এস আই আবদুন নূর জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাওয়ার সময় গাড়িবহরে শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। দুর্ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। আহত ৮ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ এবং খন্দকার মোশাররফ হোসেনসহ তিনজনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।   

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
পোশাক রফতানিতে বড় ধাক্কা, তবু যে কারণে আশার আলো দেখছে বাংলাদেশ 
পোশাক রফতানিতে বড় ধাক্কা, তবু যে কারণে আশার আলো দেখছে বাংলাদেশ 
একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো জামায়াত, তার এমপি পদ থাকবে না: সারজিস আলম
একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো জামায়াত, তার এমপি পদ থাকবে না: সারজিস আলম
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার