নোয়াখালীর সোনাপুরে দুই বাস কাউন্টারকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
২৩ জুন ২০১৮, ২২:৫৪আপডেট : ২৩ জুন ২০১৮, ২৩:৩৬

ভ্রাম্যমাণ আদালতের অভিযান নোয়াখালী সদর উপজেলার সোনাপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে দুই বাস কাউন্টারকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নোয়াখালী জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদারের নির্দেশে শুক্রবার (২২ জুন) সোনাপুর এলাকায় বিভিন্ন বাস কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি মূল্যে টিকিট বিক্রি করায় হিমাচল বাস কাউন্টারকে ৩০ হাজার ও একুশে বাস কাউন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাত্রী হয়রানি বন্ধে নোয়াখালী জেলার অন্য কাউন্টার গুলোতেও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।’

হিমাচল বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অভিযানের সময় নোয়াখালী বিআরটিএ’র পরিদর্শক ও সুধারাম থানা পুলিশ সহযোগিতা করে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম