ঢাকা-চট্টগ্রাম রুটে আংশিক ট্রেন চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০১ জুলাই ২০১৮, ১১:৩৩আপডেট : ০১ জুলাই ২০১৮, ১২:৪৯

বাংলাদেশ রেলওয়ে

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি এলাকায় লাইনচ্যুত জ্বালানি তেলবাহী ট্রেনের বগি উদ্ধারের কাজ আংশিক সম্পন্ন হওয়ায় একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রেলের আখাউড়া জোনের সহকারী নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব জানান, উদ্ধার অভিযানের প্রায় সাড়ে চার ঘণ্টা পর রবিবার (১ জুলাই) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে উদ্ধার কাজ এখনও অব্যাহত থাকায় আরেকটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে।

এর আগে সকাল সাড়ে ৬টায় আখাউড়া থেকে একটি এবং ঢাকার কমলাপুর থেকে অপর একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজ শুরুর পর থেকে দুটি লাইন দিয়েই ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের জ্বালানি তেলবাহী ৯টি বগি শনিবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে লাইনচ্যুত হয়ে পাশে ছিটকে পড়ে যায়। পরে তেলের ট্যাংক লিকেজ হয়ে তেল পাশের জলাশয়ে পড়তে থাকে। স্থানীয়রা জ্বালানি তেল সংগ্রহ করার জন্যে সেখানে ভিড় করেন। ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি আগুনের ঝুঁকি থাকায় পুরো এলাকা ঘিরে রাখেন। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

/আইএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের ‘ফুলিয়া টাঙাইল’ শাড়ি কী টাঙাইল থেকে যায়
ভারতের ‘ফুলিয়া টাঙাইল’ শাড়ি কী টাঙাইল থেকে যায়
রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
৮৫৭ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন নামঞ্জুর
৮৫৭ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন নামঞ্জুর
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত