ট্রেন দুর্ঘটনার তিন দিন পর জলাশয় থেকে তেল উত্তোলন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৩ জুলাই ২০১৮, ১৫:৫২আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১৫:৫২

ট্রেন দুর্ঘটনার তিন দিন পর জলাশয় থেকে তেল উত্তোলন ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালানি তেলবাহী ট্রেন দুর্ঘটনার তিন দিন পর জলাশয় থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু করেছে রেলওয়ে কৃর্তপক্ষ। মঙ্গলবার (৩ জুন) সকাল থেকে রেলওয়ের তত্ত্বাবধানে দুটি মোটর পাম্পের মাধ্যমে পরিত্যক্ত বদ্ধ জলাশয় থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল উত্তোলন করা হয়। আখাউড়া থেকে আনা খালি তেলবাহী বগিতে এসব তেল ভরে ঢাকায় নেওয়া হবে বলে রেলওয়ের পক্ষ থেকে জনানো হয়।
এদিকে তেল উত্তোলন কার্যক্রমের কারণে আজও আপ লাইন বন্ধ রেখে দিনভর কার্যক্রম চালানো হয়। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
জ্বালানি তেল উত্তোলন সম্পর্কে রেলওয়ে ঢাকা বিভাগের বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) শাহ্ শফিকুর মোহাম্মদ বলেন, ‘মূলত পরিবেশ রক্ষার দিক বিবেচনা করেই এসব জ্বালানি তেল উত্তোলন করা হচ্ছে। ট্রেন চলাচল এবং ট্রেন উদ্ধার কাজ নিয়ে আমাদের কার্যক্রম পরিচালিত হয়। পানি থেকে জ্বালানি তেল উত্তোলন করার মতো রেলওয়েতে কোনও বিশেষজ্ঞ না থাকায় জেলা প্রশাসনের উদ্যোগ এবং
পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যেই আমাদের এই প্রয়াস।’
উল্লেখ্য, গত ৩০ জুন শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইল কান্দি এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনের জ্বালানি তেলভর্তি ৯টি বগি লাইনচ্যুত হয়ে পাশের খাদে পরে যায়। এসময় বিপুল পরিমাণ জ্বালানি তেল আশপাশের জলাশয়ে ছড়িয়ে পরে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের