আগামী সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় হবে: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ জুলাই ২০১৮, ১৯:১২আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১৯:২১

  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় হবে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন,‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে যাকে মনোনয়ন দেবেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তার জন্যই কাজ করবে এবং নৌকার বিজয় ছিনিয়ে আনবে।’ বুধবার (৪ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা নিয়ে আওয়ামী লীগের মধ্যে কোনও দ্বন্দ্ব আছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,‘আওয়ামী লীগ দেশের বৃহত্তম রাজনৈতিক দল,এ দলে প্রার্থীতা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে।’

অপর এক প্রশ্নের জবাবে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন,‘আগামীতে অনুষ্ঠিত তিন সিটি করপোরেশনের নির্বাচনে অতীতের মতোই ১৪ দলের ভুমিকা থাকবে। সবাই ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়ের জন্য কাজ করবে। তিন সিটিতেই উন্নয়নের স্বার্থে মানুষ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন ’

বুধবার বিকেলে শিয়ালকোলে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর নামে প্রতিষ্ঠিত প্রায় ৯শ’ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের প্রকল্প পরিচালক ডা. কে কে পাল, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম, সিরাজগঞ্জ চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কে এম হোসেন আলী হাসান এবং পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় মিয়ানমার থেকে পালিয়ে আসা ১০ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন,‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে রোহিঙ্গাদের আশ্রয়, খাদ্য ও চিকিৎসা দিয়ে বাংলাদেশ বিশ্ব নেতৃবৃন্দের প্রশংসা অর্জন করেছে। শেখ হাসিনা মাদার অব হিউম্যানিটির মর্যাদা পেয়েছেন। বিশ্ব নেতারা এদেশে এসে রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন দেখছেন। বাংলাদেশ আশা করে মিয়ানমার সরকার মানবিক কারণেই তাদের নাগরিকদের ফিরিয়ে নেবে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী তার নির্বাচনী এলাকা কাজীপুরের মেঘাই ঘাটে যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজের অগ্রগতি ও ‘শেখ হাসিনা নার্সিং কলেজের’ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের