কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে দুই মেয়ে শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
০৬ জুলাই ২০১৮, ০৬:০০আপডেট : ০৬ জুলাই ২০১৮, ০৯:৩২

বিদ্যুৎস্পৃষ্ট কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে দুই মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেক কিশোরী। হতাহতরা পরস্পরের আপন চাচাতো বোন। বৃহস্পতিবার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া গ্রামের ভুঁইয়াবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই বাড়ির ইকবাল হোসেনের দুই বছর বয়সী মেয়ে শিশু ইশমা আক্তার, তার ভাই বিল্লাল হোসেনের ১৬ মাস বয়সী মেয়ে শিশু নাবিলা আক্তার। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক ভাই স্বপনের মেয়ে আয়েশা আক্তার (১৩)। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই বাড়ির বাসিন্দারা জানান, ওইদিন সকাল ৮টার দিকে চাচাতো বোন ইশমা ও নাবিলাকে নিয়ে ঘরের সামনে খেলা করছিল আয়েশা আক্তার। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে ঘরের বাইরে থাকা একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে আয়েশাসহ শিশু ইশমা ও নাবিলা বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় বাড়ির লোকজন তাদের উদ্ধার করে দ্রুত লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ইশমা ও নাবিলাকে মৃত ঘোষণা করেন। এছাড়া অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কিশোরী আয়েশাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মনোহরগঞ্জ বাজারের ব্যবসায়ী ও ওই বাড়ির বাসিন্দা মো. হারুন উর রশিদ ভুঁইয়া বলেন, দুটি শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এছাড়া আহত আয়েশার অবস্থাও গুরুতর। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে।

/জেজে/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের