কোটা আন্দোলনকারীদের ধৈর্য ধরতে হবে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ জুলাই ২০১৮, ১২:১৩আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১৫:২০

আইনমন্ত্রী আনিসুল হক, ফাইল ছবি কোটা আন্দোলনকারীদের ধৈর্য ধরতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কথা দেওয়ার পরও কোটার ব্যাপারে একটা সহিংস অবস্থা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী কথা দিয়েছেন কোটা পদ্ধতি সংস্কার করা হবে। তিনি যা বলেন তা করেন। কোটা আন্দোলনকারীদের ধৈর্য ধরতে হবে।’

শুক্রবার (৬ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়ার পর বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা রুখতে গণ্ডগোল সৃষ্টির চেষ্টা করছে।’

স্কুলের একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামসুজ্জামানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ