এক লাইসেন্সে দুই ওষুধ ফার্মেসি, সিএসসিআর হাসপাতালের জরিমানা চার লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ জুলাই ২০১৮, ১৯:২০আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৯:৪৩

  র‌্যাবের অভিযান একটি ড্রাগ লাইসেন্স নিয়ে একই হাসপাতালের ভেতরে দুটি ওষুধের ফার্মেসি পরিচালনা করার অপরাধে এবং ফার্মেসিতে যথাযথভাবে ওষুধ সংরক্ষণ না করার দায়ে চট্টগ্রাম মহানগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআরকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৮ জুলাই) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

এদিন বিকাল সাড়ে ৩টায় সিএসসিআর হাসপাতালে অভিযান পরিচালনা শুরু করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। টানা দুই ঘণ্টা ধরে চলা এ অভিযানে অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ অপারেশনের সুতা, জরুরি বহির্গমনে ময়লা, যথাযথ ওষুধ সংরক্ষণ না করাসহ বেশ কিছু ত্রুটি পায় ভ্রাম্যমাণ আদালত। পরে প্রেস ব্রিফিং করে এসব অপরাধে হাসপাতালটিকে চার লাখ জরিমানা করার বিষয়টি জানান সরওয়ার আলম।

সংবাদ সম্মেলনে সরওয়ার আলম বলেন, সিএসসিআর হাসপাতালে দুটি ফার্মেসি রয়েছে। একটি নিচতলায় এবং অপরটি সপ্তমতলায়। এরমধ্যে নিচতলার ফার্মেসির লাইসেন্স থাকলেও সপ্তমতলার ফার্মেসিটির কোনও লাইসেন্স নেই। এর বাইরে এখানে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ আরও কিছু অনিয়ম পাওয়া যায়। এসব কারণে হাসপাতালটিকে চার লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে স্বাস্থ্য অধিদফতরের প্রতিনিধি ডা. দেওয়ান মো. মেহেদি হাসান ও ওষুধ প্রশাসন চট্টগ্রামের তত্ত্বাবধায়ক গুলশান জাহান উপস্থিত ছিলেন।

এর আগে একই দিনে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসনের সহযোগিতায় অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ওই হাসপাতালেও লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, ফার্মেসির লাইসেন্স না থাকা, জালিয়াতির মাধ্যমে ল্যাব টেস্ট করাসহ ১১ ধরনের অনিয়মের অপরাধে ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

/জেবি/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম