সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
১৩ জুলাই ২০১৮, ২১:২২আপডেট : ১৩ জুলাই ২০১৮, ২১:৫০

কুমিল্লা
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক শ্রমিক। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা নগরীর সদর দক্ষিণ উপজেলার কাজীপাড়া এলাকার ইতালী প্রবাসী তোফাজ্জল হোসেনের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।

সদর দক্ষিণ মডেল থানার ওসি আবিল মাহমুদ দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুই জনের মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  রাত পৌনে ৮টায় ঘটনাস্থল থেকে আহত ও নিহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ভবনের কাজ করার সময় তিন শ্রমিক ওই ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামে। এসময় বিষাক্ত গ্যাসে ওই ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে দুই শ্রমিক মারা যায়। গুরুতর অসুস্থ অবস্থায় একজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের সবার বাড়ি রংপুর জেলায়। এদের মধ্যে মারা যাওয়া ইয়াছিন (৩৫) রংপুর জেলার জলঢাকা উপজেলার শৈলমারী গ্রামের আজিজুর রহমানের ছেলে। আহত ও নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের