মাতামুহুরি নদী থেকে আরও দুই ছাত্রের মৃতদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১৫ জুলাই ২০১৮, ০৮:৫১আপডেট : ১৫ জুলাই ২০১৮, ০৮:৫১

উদ্ধার অভিযান কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ পাঁচ স্কুলছাত্রের মধ্যে আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। এনিয়ে নিঁখোজ থাকা পাঁচ ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হল।

নিখোঁজ সব ছাত্রের মৃতদেহ উদ্ধার হওয়াই রাতেই উদ্ধার অভিযান শেষ করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আবদুল মালেক। তিনি জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে ঘটনাস্থল থেকে বাকি দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুজন হলো–তুর্জয় ভট্টাচার্য্য ও সাঈদ। তাদের প্রত্যেকের মৃতদেহ বালিতে আটকা অবস্থায় ছিল। এ কারণে উদ্ধার করতে দেরি হয়েছে।
এর আগে শনিবার (১৪ জুলাই) বেলা ৪টার দিকে চকরিয়া উপজেলার মাতামহুরি নদীতে জেগে উঠা চরে ফুটবল খেলা শেষে গোসল করতে নেমে ওই এলাকায় অবস্থিত গ্রামার স্কুলের ছাত্র আমিনুল হোসেন, ফারহান, অষ্টম শ্রেণির ছাত্র সোহরাব হোসেন, তুর্জয় ভট্টাচার্য্য ও দশম শ্রেণির ছাত্র সাঈদ নিঁখোজ হয়। এরপর একে একে সক ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়।
গ্রামার স্কুলের শিক্ষক জাহেদুল ইসলাম জানান, স্কুলের পরীক্ষা শেষে তারা নদীর পাশে ফুটবল খেলতে নামে। তখন ছয় জন গোসেল করতে নেমে নিখোঁজ হয়। তাৎক্ষণিক একজনকে জীবিত উদ্ধার করা হলেও নিঁখোজ থাকে পাঁচ ছাত্র। পরে তাদের মৃতদেহ পর্যায়ক্রমে উদ্ধার করা হয়। এ ঘটনায় স্কুলসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে