ফেনীতে চার ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ফেনী প্রতিনিধি
২০ জুলাই ২০১৮, ১১:০৭আপডেট : ২০ জুলাই ২০১৮, ১১:১১

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ফেনীতে নানা অনিয়মের অভিযোগে চার ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুলাই) বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

ম্যাজিস্ট্রেট সোহেল রানা বলেন, ‘শহরের শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের নিউ উপশম হাসপাতালের ব্যবস্থাপক চন্দন শীলকে (৪৪) ২০ শয্যার অনুমতি নিয়ে ৩০ শয্যার হাসপাতাল পরিচালনা করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ট্রাংক রোডের লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিক জহিরুল হক মিলনকে (৩৩) মেয়াদোত্তীর্ণ রি এজেন্ট ব্যবহার করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও শহীদুল্লা কায়সার সড়কের মেডিস্ক্যান হাসপাতালে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় প্রতিষ্ঠানের পরিচালক আক্তার হোসেনকে ( ৪৫) ৩০ হাজার টাকা ও এস.এস.কে রোডের জেড. ইউ. মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা টিপুকে একটি রিএজেন্টের মেয়াদ চলে যাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।’

অভিযানে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রহমান ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ