রাঙামাটিতে বেড়েছে ডেঙ্গু জ্বরের প্রকোপ

রাঙামাটি প্রতিনিধি
২৩ জুলাই ২০১৮, ০৯:৫০আপডেট : ২৩ জুলাই ২০১৮, ০৯:৫২

রাঙামাটি রাঙামাটি শহর এলাকায় ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে। গত কয়েক মাসে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে বেড়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। এতে কিছুটা আতঙ্কিত শহর এলাকার মানুষেরা। তবে এ নিয়ে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের গত কয়েক মাসের তথ্য অনুযায়ী এপ্রিল মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় চার জন। যা মে মাসে দাড়ায় ১৫ জনে। জুন মাসে এর সংখ্যা বেড়ে গিয়ে ২৩ জন এবং জুলাই মাসে ২০ তারিখ পর্যন্ত এর সংখ্যা ছিল ২২ জন। আবার অনেকে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে অনেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত কি না তাদের রক্তের নুমনা নিয়ে পরীক্ষা করা হচ্ছে বলা জানা যায়।

রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত চন্দ্র শেখর চাকমা জানান, ‘গত কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর রক্ত পরীক্ষার পর জানা যায় ডেঙ্গু হয়েছে। ডাক্তার বলেছে কয়েকদিন বিশ্রাম নিতে।’

রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আকরাম হোসেন জানান, ‘কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত থাকার পর হাসপাতালে ভর্তি হই। পরে রক্ত পরীক্ষা করে জানা যায় ডেঙ্গু জ্বর হয়েছে।  কী অবস্থায় আছি সেটা ডাক্তার আসলে বোঝা যাবে।’

রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী জানান, ‘গত কয়েক মাস ধরে পৌর এলাকায় সিভিল সার্জনসহ আমরা ডেঙ্গু মশা নিধনের জন্য কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে কিছু এলাকায় মশা নিধনের জন্য স্প্রে করা হয়েছে। বাকি এলাকাগুলোতেও মশা নিধনের জন্য স্প্রে করা হবে। পাশাপাশি পৌর এলাকার বাসিন্দারের তাদের নিজ নিজ এলাকা পরিস্কার রাখার জন্য প্রচারণা চালানো হবে।’

রাঙামাটির সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার জানান, ‘ডেঙ্গু রোগের প্রকোপ দেখা যাওয়ার পর থেকে স্বাস্থ্য অধিদফতরের একটি বিশেষজ্ঞ টিম রাঙামাটি এসে বিভিন্ন এলাকা থেকে রক্তের নমুনা নিয়ে পরীক্ষা করে রির্পোট দিয়েছে। সেই হিসেবে পৌর এলাকায় চিকনগুনিয়া এবং ডেঙ্গু রোগের লক্ষণ পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল মন্ত্রই হলো এডিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা। মশা নিধনের স্প্রে, কয়েল, ম্যাট ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম