বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজার পৌর নির্বাচনে ভোটগ্রহণ চলছে

কক্সবাজার প্রতিনিধি
২৫ জুলাই ২০১৮, ১১:২৮আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১১:২৮

বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজার পৌর নির্বাচনে ভোটগ্রহণ চলছে বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজার পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ চলছে অনুষ্ঠিত হচ্ছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে ১২টি ওয়ার্ডে এক যোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৮৩ হাজার ৭২৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ৩৭৩ জন ও নারী ভোটার ৩৯ হাজার ৩৫৫ জন। ভোটকেন্দ্র রয়েছে ৩৯টি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার জন্য ৩৯টি ভোটকেন্দ্রে স্থায়ী ২২৪টি ও অস্থায়ী ১১টি বুথ খোলা হয়েছে।

পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার ও প্রতিটি বুথে একজন করে সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে ৪৪৮ জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করবেন। এবারের পৌর নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন বলেন, ‘কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডে ৩৯টি ভোটকেন্দ্র রয়েছে। প্রত্যেকটি ভোটকেন্দ্রকে গুরুত্ব দিয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ ভোটাররা যাতে অবাধ ও সুষ্ঠু ভোট দিতে পারে সেজন্য নির্বাচন কমিশন বিশেষ গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের ব্যবস্থা করেছেন। ইতোমধ্যে ১২ ওয়ার্ডের ৩৯টি কেন্দ্রের জন্য নির্বাচন কমিশন সচিবালয় থেকে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। প্রত্যেকটি ওয়ার্ডের জন্য একজন করে ম্যাজিস্ট্রেট থাকবে। তাদের সঙ্গে থাকবে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ২ প্লাটুন বিজিবি, র‌্যাবের৬টি টহলদল এবং প্রত্যেক কেন্দ্রে ১২ থেকে ১৪ জন পুলিশ থাকবে।
প্রতি দুটি কেন্দ্রের জন্য একটি করে স্ট্রাইকিং ফোর্স থাকবে। এছাড়াও আর্মড পুলিশ ও আনসার বাহিনীসহ সবমিলে প্রায় এক হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবে। দরকার হলে আরও এক প্লাটুন বিজিবি দেওয়া হবে।’

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা যা করা দরকার তার সবই আমরা করবো। নির্বাচনে প্রায় এক হাজার জন নিরাপত্তাকর্মী মোতায়েন রয়েছে। আশা করি, কক্সবাজার পৌর নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ