অনুমোদন না থাকায় লক্ষ্মীপুরে ৫টি রেস্তোরাঁ বন্ধ

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৬ জুলাই ২০১৮, ১১:০৫আপডেট : ২৬ জুলাই ২০১৮, ১১:০৫

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনুমোদনহীন ৫টি রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে। এসময় ৩ রেস্তোরাঁ মালিকের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায়সহ শহরের কলেজ রোডস্থ বাটারফ্লাই ফুড অ্যান্ড চাইনিজ রেস্তোরাঁয় সিলগালা করা হয়। বুধবার (২৫ জুলাই) বিকালে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, দীর্ঘদিন অনুমোদনহীনভাবে চাইনিজ রেস্তোরাঁর ব্যবসা করে অসছিল তারা। এসব প্রতিষ্ঠানে অসামাজিক কার্যকলাপসহ ভোক্তা অধিকার সংরক্ষণ হচ্ছে না এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে স্থানীয় প্রশাসন। এসময় শহরের সেন্ট মার্টিন রেস্তোরাঁয় ২০ হাজার টাকা, কুটুম বাড়ী ৫ হাজার টাকা ও ম্যাগফাই থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায়সহ গার্ডেনিয়া রেস্তোরাঁ সাময়িক বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। এসময়ে বাটারফ্লাই ফুড অ্যান্ড চাইনিজ রেস্তোরাঁ সিলগালা করে দেওয়া হয়।

ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার এই তথ্য জানিয়েছেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী