জাতিসংঘ কর্মকর্তার মৃতদেহ উদ্ধার: জিজ্ঞাসাবাদের জন্য নারী কর্মকর্তাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি
০২ আগস্ট ২০১৮, ১৯:৪৫আপডেট : ০২ আগস্ট ২০১৮, ২০:৫৬

 নিহত জাতিসংঘের শরণার্থী সুরক্ষা বিষয়ক কর্মকর্তা সুলেমান মুলাটা কক্সবাজারে জাতিসংঘ কর্মকর্তা সোলেমান মুলাটের মৃতদেহ উদ্ধারের ঘটনায় একই অফিসের কর্মকর্তা জাফরীন আফসারী ও তার স্বামী মি. রবিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ আগস্ট) বিকাল ৫টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকার অভিজাত হোটেল ওশ্যান প্যারাডাইজ থেকে তাদের আটক করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার ওসি খন্দকার ফরিদ চৌধুরী।

আটক জাফরীন আফসারী ইউএনএইচসিআর কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তা বলে জানান ওসি।

ওসি খন্দকার ফরিদ বলেন, গত সোমবার সকাল থেকে ইউএনএইচসিআর কক্সবাজার কার্যালয়ের শরণার্থী সুরক্ষা বিষয়ক কর্মকর্তা সোলেমান মুলাটা নিখোঁজ হন। এ ঘটনায় ওইদিন রাতেই ইউএনএইচসিআরের এক কর্মকর্তা থানায় জিডি করেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মহেশখালীর সোনাদিয়া চ্যানেল পয়েন্টে জেলেদের জালে আটকা পড়ার পর সোলেমান মুলাটার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ওসি জানান, মৃতদেহের সঙ্গে পাওয়া কিছু ডকুমেন্ট দেখে সোলেমান মুলাটার পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃতদেহটি ২/৩ দিন আগের হওয়ায় মুখমণ্ডলসহ পুরো শরীর বিকৃত হয়েছে গেছে।

তিনি বলেন, ‘আটক জাফরীন আফসারীর সঙ্গে ইউএনএইচসিআর কক্সবাজার কার্যালয়ে কর্মরত ‘শরণার্থী সুরক্ষা বিষয়ক কর্মকর্তা’ সোলেমানের প্রেমের সম্পর্ক ছিল বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। তাছাড়া সোলেমান মুলাটা অতিরিক্ত মদপায়ী ছিলেন। দুজনের মধ্যে সম্পর্কের টানাপড়েন নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ইউএনএইচসিআরে কর্মরত জাফরীন আফসারী ও তার স্বামীকে আটক করেছে। ঘটনার প্রথমদিকে পুলিশ ধারণা করেছিল,সাগরে গোসল করতে নেমে সোলেমান মুলাটা নিখোঁজ হয়েছিলেন।’

আটকদের জিজ্ঞাসাবাদ ও ময়নাতদন্ত শেষে মৃত্যুর ঘটনা সম্পর্কে জানা সম্ভব হবে বলে জানান ওসি ফরিদ।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের