বান্দরবানে দুই পক্ষের গোলাগুলি, বাবা-ছেলে নিহত

বান্দরবান প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৮, ১২:৫৫আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ১৭:৩৫

বান্দরবান বান্দরবানের রুমা উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের গোলাগুলিতে বাবা-ছেলে নিহত ও এক ছেলে আহত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল দশটার দিকে জেলার রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের উজানিপাড়ায় গোলাগুলির এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের লোকজন প্রতিপক্ষ বর্তমান কারবারি মং রে অং-কে সন্দেহ করছে।

নিহত ব্যক্তি হলেন হচ্ছেন পাইন্দু ইউনিয়নের উজানিপাড়ার সাবেক কারবারি কে অং ক্রু (৬৫) ও তার ছেলে মং এ চিং (২৫)। আহত আরেক ছেলে ও মং প্রু (২১)।

স্থানীয়রা জানান, সা‌বেক ও বর্তমান কারবারির মধ্যে দীর্ঘ‌দিন ধ‌রে জ‌মি-সংক্রা‌ন্ত ‌বি‌রোধ চ‌লে আস‌ছিল। এ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে সকা‌লে দু’কারবারির ম‌ধ্যে ঝগড়া হয়। প‌রে হঠাৎ গোলাগু‌লি শুরু হ‌লে সা‌বেক কারবারি ও তার বড় ছে‌লে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ছোট ছে‌লে আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান ওহ্লা মং মারমা বলেন, ‘দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে কে অং ক্র ও তার এক ছেলে মারা গেছে। আরেক ছেলে আহত হয়েছে। বর্তমা‌নে তা‌কে রুমা উপ‌জেলা স্বাস্থ্য ক‌ম‌প্লেক্সে ভ‌র্তি করা‌ হ‌য়ে‌ছে। মং এ চিংয়ের অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় তারা বর্তমান কারবারিকে স‌ন্দেহ করছেন বলে জানান।

এ ব্যাপারে ওসি মোহাম্মদ শরিফুল ইসলামকে ফোন দিয়ে যোগাযোগ করা যায়নি।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী