মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কক্সবাজার প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৮, ১৩:১৯আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৪:৫১

কক্সবাজার কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল মালেক (৩৫) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। সোমবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের একটি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ৫টি দেশি অস্ত্র, ৪০ লিটার চোলাই মদ ও ৫শ‘ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এ তথ্য জানিয়েছেন।

নিহত আব্দুল মালেক মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার বশির আহমদের ছেলে।

ওসি জানান, শাপলাপুরের একটি পাহাড়ে দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি চলছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ। ওই সময় পুলিশের অবস্থান বুঝতে পেরে সন্ত্রাসীরা গুলি চালায়। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে আব্দুল মালেকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ৮টি মামলা রয়েছে।

/এসএসএ/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের