কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নিয়ে হকারকে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৮, ১৭:২৬আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৭:২৭

কুমিল্লা কুমিল্লার চান্দিনায় জামাল হোসেন (৩০) নামে এক হকারকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করার তিন দিন পর নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ আগস্ট) চান্দিনা পৌরসভার ২নম্বর ওয়ার্ডের হারং পশ্চিমপাড়া এলাকার ফসলী মাঠ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

চান্দিনা থানার ওসি মুহাম্মদ শামছুল ইসলাম জানান, এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। তারা হত্যার কথা স্বীকার করেছে। টাকা এবং নারী সংক্রান্ত ঘটনায় এই হত্যার ঘটনা ঘটতে পারে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আটকরা হলো- হারং গ্রামের আব্দুল মতিনের ছেলে কামাল হোসেন (২৭) ও আব্দুর রবের ছেলে আবুল হোসেন (২৬)।

নিহত জামাল হোসেন ওই হারং গ্রামের তাজুল ইসলামের ছেলে। সে ঝাল মুড়ি বিক্রি করতো।

নিহতের স্ত্রী পারভীন জানান, গত শুক্রবার রাত ১০টার দিকে আবুল হোসেন ও কামাল নামের দুই বন্ধু তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সারা রাত জামাল ঘরে না ফেরায় পরদিন সকালে হোসেন ও কামাল এর বাড়িতে গিয়ে খোঁজ নিতে গেলে তারা কিছু জানেনা বলে জানায়। শনিবার সারাদিনও জামালের কোন খোঁজ না পেয়ে চান্দিনা থানাকে অবহিত করি।

এদিকে সোমবার সকাল ৭টার দিকে হারং গ্রামের এক কৃষক ফসলী মাঠে ঘাস কাটতে গিয়ে অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। ঘটনাস্থল থেকে জামাল হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের বোন জাহানারা বেগম জানান, বৃহস্পতিবার তার বাবা গরু বিক্রি করে। শুক্রবার সকালে জামাল হোসেন বাবার কাছ থেকে ২১ হাজার টাকা নিয়ে যায়। ওই টাকার জন্যই তারা তার ভাইকে মেরে ফেলেছে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম