রাঙামাটিতে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে কাঠচিত্র প্রদর্শনী

জিয়াউল হক, রাঙামাটি
১৫ আগস্ট ২০১৮, ১৬:৪৭আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৭:০৬

কাঠের চিত্রকর্মে বঙ্গবন্ধু রাঙামাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে কাঠচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (১৫ আগস্ট) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে বোর্ডের সমনেই এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা। উদ্বোধনের পর থেকে দিনব্যাপী এই কাঠচিত্র প্রদর্শনী জনসাধারণের জন্যে উন্মুক্ত করে রাখা হয়।

বঙ্গবন্ধুর পরিবার নিয়ে কাঠের চিত্রকর্ম এসময় ১৯৪০ থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধুর কর্মজীবনের মোট ৫০টি কাঠচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শোক রযানেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুকে নিয়ে কাঠের চিত্রকর্ম দেখছেন দর্শনার্থীরা ফাগুনের আগুনের বিপণন পরিচালক উমর ফারুক বলেন, ‘আমরা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকীতে জনগণের সামনে তার জীবন ও কর্ম তুলে ধরার চেষ্টা করেছি।’

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ বলেন, ‘কাঠ দিয়ে ফার্নিচার ছাড়াও যে নতুন কিছু করা যায় সেই চিন্তা থেকেই জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে কর্মময় জীবন নিয়ে ভিন্নধর্মী এই শিল্পকর্মের আয়োজন করা হয়েছে। এর মধ্যদিয়ে এই প্রজম্মের শিশুদের বঙ্গবন্ধুর জীবনী সর্ম্পকে জানানোর চেষ্টা করেছি মাত্র।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী