কুমিল্লায় ঘাটতি ৫০ হাজার পশু, হাট বসবে ৪০০ স্থানে

মাসুদ আলম, কুমিল্লা
১৭ আগস্ট ২০১৮, ১৮:৫৯আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ২০:০০

কোরবানি হাটে তুলবেন তাই গরুটিকে পরিচর্যা করছেন একজন খামারি এবারের ঈদুল আজহায় কুমিল্লা জেলায় পশুর চাহিদা রয়েছে সাড়ে তিন লাখ। তবে কোরবানির জন্য বিক্রি করা হবে জেলায় এমন পশু আছে তিন লাখ চার হাজার একশ ৩৬টি। সেই হিসাবে ঘাটতি রয়েছে প্রায় ৫০ হাজার পশুর। এসব তথ্য জানিয়ে কুমিল্লা জেলা প্রাণিসম্পদ অফিস সূত্র বলছে, শেষের দিকে বেশি লাভের আশায় অনেকে ঘরের পশুটিও বিক্রি করে দিতে পারেন, আবার বাইরের জেলা থেকেও গরু আসবে। এতে ঘাটতির সমাধান মিলবে। এদিকে কুমিল্লা জেলায় পৌনে চরশটি স্থানে এবার পশুর হাট বসবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

কুমিল্লা জেলা প্রাণিসম্পদ অফিসের সূত্র জানায়, জেলায় এবার কোরবানির জন্য খামারি ও কৃষকরা প্রস্তুত করেছেন তিন লাখ চার হাজার একশ ৩৬টি পশু। তার মধ্যে ষাঁড় এক লাখ ৭৪ হাজার পাঁচশ ৫৬টি, মহিষ ১৪৬টি, বলদ ৬৩ হাজার একশ ৭২টি, গাভী ২২ হাজার ছয়শ ৮০টি, ছাগল ৪২ হাজার চারশ ১৬টি ও ভেড়া এক হাজার একশ ৬৬টি। জেলার ১৭ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি পশু রয়েছে হোমনায়, ২৫ হাজার সাতশ ৮০টি। কম পশু রয়েছে মনোহরগঞ্জে, তিন হাজার দুইশ ১১টি।

সূত্র আরও জানায়, কুমিল্লা সীমান্তবর্তী জেলা হওয়ায় অনেকে আশঙ্কায় রয়েছেন ভারতের গরু আনা হতে পারে। এতে দাম কমবে দেশি গরুর। লোকসানে পড়বে দেশের খামারিরা।

কুমিল্লার লালমাই উপজেলার দক্ষিণ বিলোনিয়া গ্রামের গরুর খামারি আবদুল আজিজ বলেন, ‘আমি শতাধিক গরু প্রস্তুত করেছি কোরবানি বাজারের জন্য। প্রতি গরুর দাম ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত।’ তিনি আরও বলেন, ‘দেশের বাইরে থেকে গরু না আসলে ভালো লাভ করতে পারবো।’

কুমিল্লা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল মান্নান বলেন, ‘পশুর এই ঘাটতি থাকবে না। কারণ, বাইরের জেলার গরু আসবে। এছাড়া অনেকে শেষ দিকে ভালো লাভের জন্য তার ঘরের গরুটিও বিক্রি করে দিবেন।’ এদিকে সীমান্ত দিয়ে গরু আসা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ‘এবারের ঈদে কুমিল্লায় স্থায়ী পশুর হাট বসবে ৪১টি এবং অস্থায়ী হাট বসবে ৩৩৪টি। সব মিলিয়ে মোট ৩৭৫ পশুর হাট বসবে। হাটে পশু আনা নেওয়ার সময় মহাসড়ক ও সংযোগ সড়কে সব ধরনের চাঁদাবাজি বন্ধসহ যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে জেলা পুলিশ কাজ করবে। যানজট নিয়ন্ত্রণে মহাসড়কের পাশে এবং কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পশুর হাট বসতে দেওয়া হবে না।’
কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর আরও বলেন, ‘পশুর সংকট থাকলেও চাহিদা পূরণ করা সম্ভব। স্থায়ী পশুর হাট ৪১টি এবং অস্থায়ী ৩৩৪ হাটে নিরাপত্তায় থাকবে প্রশাসন। এছাড়াও কোরবানির পশুর চামড়া নিয়ে যেন কোনও সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করতে না পারে সে ব্যাপারেও সতর্ক থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী