কক্সবাজারে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত

কক্সবাজার প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৮, ১৫:১৪আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ১৫:২৮

কক্সবাজার কক্সবাজারের রামুতে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় মোহাম্মদ বাপ্পি (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ আপন হোসেন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বাপ্পী চকরিয়া উপজেলা সদরের গণি উদ্দিনের ছেলে ও রামু কলেজের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস শুক্রবার দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু ক্রসিং এলাকায় বাপ্পীকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার এক বন্ধুও আহত হয়। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ আপন হোসেন মানিক জানান, রামু ক্রসিংয়ে বাসের ধাক্কায় আহত দুইজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হবে।

/এসএসএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের