নাফ নদীতে নিখোঁজ সেই দাদা-নাতনির লাশ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৮, ১৭:০৮আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১৭:১৯

উদ্ধার করা লাশ কক্সবাজারের টেকনাফে গরু আনতে গিয়ে নিখোঁজ দাদা-নাতনির লাশ নাফ নদী থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় শুক্রবার (৩১ আগস্ট) দুপুরে নাফ নদী থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। বৃস্পতিবার সকালে নাফ নদী সংলগ্ন উনছিপ্রাংয়ে গরু পাল আনতে গিয়ে তারা নিখোঁজ হয়েছিলেন।

উদ্ধার লাশ হচ্ছে টেকনাফের লম্বাবিলের  আবদুল মালেকের মেয়ে রোজিনা আক্তার (১০) এবং ইউসুফ আলীর (৭৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে টেকনাফের হোয়াইক্যং উনছিপ্রাংয়ের কাছাকাছি নাফ নদীর তীরে দুটি লাশ ভাসতে দেখতে পান স্থানীয়রা। বিষয়টি থানা পুলিশে খবর দিলে, হোয়াইক্যং ফাঁড়ির আইসি দীপংকর কর্মকারের নেতৃত্বে পুলিশের একটি দল বিজিবি ও স্থানীয়দের সহযোগিতায় পৃথকভাবে লাশ দুটি উদ্ধার করে। পরে নিখোঁজ পরিবারে লোকজনকে খবর দিলে,তারা এসে লাশ দুটি শনাক্ত করেন।

এ বিষয়ে টেকনাফ উপজেলা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা প্রণয় চাকমা বলেন, নিখোঁজ দাদা-নাতনির লাশ দুটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দেয়নি। ফলে লাশ দুটি ময়নতদন্তা ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম