কুমিল্লায় নিখোঁজ ছাত্রলীগকর্মীর মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৮, ২২:২২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ২২:২৩

কুমিল্লা কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের চার দিন পর মো. রাব্বি (১৯) নামের এক ছাত্রলীগ কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাফরাবাদ এলাকায় তার নানার বাড়ির পাশের একটি খাল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সরকার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ছাত্রলীগকর্মী মো. রাব্বি উপজেলা ভানী ইউনিয়নের খাদঘর গ্রামের তাজুল ইসলামের ছেলে। তার বাবা দ্বিতীয় বিয়ে করায় রাব্বি মায়ের সঙ্গে উপজেলার জাফরাবাদ গ্রামে তার নানার বাড়িতে থাকতো। ২৮ আগস্ট মো. রাব্বি নিখোঁজ হয়। নিখোঁজের পর তার আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করে তাকে পায়নি।  ২৯ আগস্ট ছেলে নিখোঁজ হওয়ার বিষয়ে তার মা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ৩০ আগস্ট তার মা এ ঘটনায় কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেন। স্থানীয়রা শনিবার বিকালে উপজেলার জাফরাবাদ এলাকায় তার নানার বাড়ির পাশে খালে দুর্গন্ধ ও রাব্বির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় রাব্বির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মো. শাহীন নামের এক যুবককে আটক করেছে।

দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সরকার আবদুল্লাহ আল মামুন আরও জানান, রাব্বির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হত্যার কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে