রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় আসমা বেগম (৬৫) এক নারী নিহত হয়েছেন। রবিবার (০২ সেপ্টেম্ব) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার কদম রসুল এলাকায় এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের বারআউলিয়া ফাঁড়ির ইনচার্জ আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে তিনি জানান।
আহসান হাবীব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এসময় সড়ক পারাপারের সময় ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।’








