সড়ক নির্মাণে অনিয়ম, প্রতিবাদে কাজ বন্ধ করে দিয়ে এলাকাবাসীর বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৮আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৯

সড়ক নির্মাণে অনিয়ম, প্রতিবাদে কাজ বন্ধ করে দিয়ে এলাকাবাসীর বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়ীয়া এলাকায় পৌরসভার সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এতে কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেছে ফুলবাড়ীয়া এলাকাবাসী। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তারা এই বিক্ষোভ করে।

শহরের ফুলবাড়ীয়া এলাকার বাসিন্দা ও ৩নং ওয়ার্ড অওয়ামী লীগের সভাপতি কাজী রেজাউল কবীর বাবুল একই এলাকার ফজলুল হক ও শেখ মুহাম্মদ জানান, দীর্ঘদিন পৌরসভার সড়কটি অযত্ন-অবহেলায় পড়েছিল। মঙ্গলবার ভোররাতে থেকে ঠিকাদার হঠাৎ করে এলাকার কাউন্সিলর ও পৌরসভার ইঞ্জিনিয়ারসহ কাউকে না জানিয়ে রাতের আঁধারে দ্রুত জোড়াতালি দিয়ে সড়কটি নির্মাণ কাজ শুরু করেন। এসময় নিম্নমানের ইটপাথর ব্যবহার করে কাজটি দ্রুত চালিয়ে যাওয়ার চেষ্টা করেন ঠিাকাদার। বিষয়টি জানাজানি হলে সকালে তারা সংঘবদ্ধ হয়ে নিম্নমানের সড়ক নির্মাণকাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন।
এলাকাবাসীসহ তাদের দাবি, ফুলবাড়ীয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই সড়ক দিয়ে আসা-যাওয়া করে। দীর্ঘদিন ধরে সড়কটি নির্মাণের জন্যে দাবি জানিয়ে আসছিলেন তারা। তাই কোনোভাবেই তারা নিম্নমানের কাজ হতে দেবেন না বলে ঘোষনা দেন।
এ ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার স্থানীয় ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. খবির উদ্দিন ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি জনগণের দাবির সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘ঠিকাদার দুর্নীতির উদ্দেশ্য নিয়েই তরিঘরি করে নিম্নমানের কাজটি চালানোর চেষ্টা করেছে। স্থানীয় কাউন্সিলর হিসেবে কাজটি শুরু করার আগে
আমাকে জানানো উচিৎ ছিল, কিন্তু তিনি তা করেননি। তবে তাকে ভালো মানের কাজ করতে হবে। অন্যথায় কাজ করতে দেওয়া হবে না।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সুমন দত্ত বলেন, ১৯ লাখ টাকা ব্যয়ে পৌরসভার তিনটি সড়কের রিপেয়ারিংয়ের কাজ চলছিল। এরমধ্যে ফুলবাড়ীয়া এলাকার আধা কিলোমিটার সড়ক রয়েছে। ঠিকাদার আজ ভোরে কাজ শুরু করেছে। আমাদের কাউকে কিছুই জানায়নি। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে আমরা এসে কাজ বন্ধ করে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘এলাকাবাসীর দাবি সঠিক। নিম্নমানের কাজ হচ্ছে বিধায় এলাকাবাসী সড়কটির নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। বিষয়টি পৌরসভার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মিজানুর রহমান এন্টারপ্রাইজের দায়িত্বে নিয়োজিত ঠিকাদার আনিসুর রহমান মোল্লার সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ