কসাইখানা থেকে অসুস্থ গরু জব্দ

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০৬

জব্দ করা গরু বান্দরবান বাজা‌রের কসাইখানা থেকে জবাইয়ের জন্য রাখা একটি গরু জব্দ করা হয়েছে। শনিবার (৮ সেপ্টেম্বর) বিকালে বান্দরবান সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নোমান হোসেন প্রিন্স গরুটি জব্দ করেন।

ইউএনও মো. নোমান হোসেন প্রিন্স ব‌লেন, ‘গরু‌টি কসাইখানা থে‌কে জব্দ ক‌রে নি‌য়ে এ‌সে‌ছি। গরু‌টির অবস্থা খুবই খারাপ। লেজ ছেঁড়া ও শরী‌রের বি‌ভিন্ন স্থান থে‌কে রক্ত ঝরছে। গরুটি পশু হাসপাতা‌লে রাখা হ‌য়ে‌ছে।’

ইউএনও জানান, সাংবাদিকরা খবর দেন কোহালং এলাকা থে‌কে এক‌টি অসুস্থ ও আধামরা গরু জবাই‌য়ের উ‌দ্দে‌শ্যে আনা হয়। প‌রে সে‌টি‌কে ভোর বেলায় জবাই ক‌রে বি‌ক্রির জন্য বান্দরবান বাজা‌রের কসাইখানায় রাখা হয়।

বাজা‌রের একা‌ধিক কসাই জানান, বিকা‌লে কসাই না‌ছির অসুস্থ ও আধামরা গরু‌টি কোহালং থে‌কে অল্প দা‌মে কি‌নে আ‌নে। প‌রে সে‌টি‌কে জবাই করে মাংস বি‌ক্রির জন্য বাজা‌রের কসাই খানার গরু জবাই‌য়ের ঘ‌রে রাখা হয়।

তারা আরও জানান, এর আ‌গেও না‌ছির না‌মের এ কসাই কম দা‌মে এ ধর‌নের গরু এ‌নে বি‌ক্রি ক‌রে‌ছে।

বান্দরবান প্রা‌ণিসম্পদ কর্মকর্তা মো. আ‌নিসুর রহমান ব‌লেন, ‘অবশ্যই কসাই‌য়ের বিরু‌দ্ধে ব্যবস্থা নেওয়া হ‌বে।’

এ ঘটনার পর থে‌কে গরুর মা‌লিক কসাই না‌ছির পলাতক র‌য়ে‌ছে। ত‌বে তা‌কে ধরার চেষ্টা চল‌ছে ব‌লে জানান বান্দরবান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. গোলাম স‌রোয়ার।

আরও খবর: দোকান থেকে ট্রেনের টিকিট জব্দ

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম