কক্সবাজারে নিখোঁজ চার ছাত্রকে রাঙামাটি থেকে উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৬

রাঙামাটি কক্সবাজার শহরে নিখোঁজ চার স্কুলছাত্রকে রাঙামাটি থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের একটি হোটেল থেকে তাদের উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার কক্সবাজার থেকে চার শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর এলে তারা শহরের বিভিন্ন হোটেল তল্লাশি করে। পরে স্থানীয় রাজু হোটেল থেকে তাদের উদ্ধার করা হয়। তারা বাসায় কাউকে না জানিয়ে বেড়ানোর উদ্দেশ্যে রাঙামাটি এসেছে বলে জানিয়েছে। অভিভাবকরা এলে তাদের হাতে এ চারজনকে তুলে দেওয়া হবে।

উদ্ধারকৃত ছাত্ররা হলো কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র এইচএম গালিব উদ্দিন, শাহরিয়ার কামাল আকিব, সাফিন নুর ও সপ্তম শ্রেণির ছাত্র সায়েদ নকিব।

উল্লেখ্য, কক্সবাজারের বাসিন্দা এই চার ছাত্র রবিবার স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর আর স্কুলে যায়নি। তারা বিকালে বাসায় না ফিরলে অভিভাবকরা স্থানীয় থানায় বিষয়টি জানান।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ