কিশোরের মৃত্যুর গুজবে বেদেপল্লীতে তাণ্ডব, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ

নোয়াখালী প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪৪

কিশোরের মৃত্যুর গুজবে বেদেপল্লীতে তাণ্ডব, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ নোয়াখালীতে এক কিশোরের মৃত্যুর গুজবে সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের বেদেপল্লীতে তাণ্ডব চালিয়েছে স্থানীয়রা। এ সময় বেদেদের অনেকগুলো বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রাণ ভয়ে বেদেরা পালিয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ৭০ রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ।

এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ টাকা সহায়তা দেন এবং সার্বিক সহায়তার আশ্বাস দেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কিশোরের মৃত্যুর গুজবে বেদেপল্লীতে তাণ্ডব, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শুক্রবার (৭ সেপ্টেম্বর) বেদেপল্লীর এক কিশোরী স্থানীয় একটি দোকানে আইসক্রিম কিনতে গেলে দোকানি তাকে অশালীন মন্তব্য করে। এনিয়ে বেদেদের সঙ্গে দোকানি ও স্থানীয় লোকজনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে, তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তারেক আজিজ (১৭) নামে এক কিশোর দোকানের গরম তেলের কড়াইয়ে পড়ে ঝলসে যায়। সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার দুপুরের দিকে এলাকায় তারেকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে, তার স্বজন ও এলাকাবাসী বেদেপল্লীতে হামলা চালায়। বিকাল পর্যন্ত চলে এই তাণ্ডব।

কিশোরের মৃত্যুর গুজবে বেদেপল্লীতে তাণ্ডব, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ বেদে সর্দার মো. ওয়াসিম অভিযোগ করে বলেন, গত ৬ বছর থেকে শতাধিক বেদে পরিবার পূর্ব এওজবালিয়া গ্রামে নিজস্ব ভূমিতে স্থায়ীভাবে বসবাস করে আসছে। বখাটেরা প্রায়ই এখানকার কিশোরীদের উত্ত্যক্ত করে আসছে। আজকের ঘটনায় তাদের ৩২টি টিনের ঘর, ১০টি তাবু ও ২৫টি খুপরি ঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এছাড়া ১১টি ঘর ও ১১০টি সাপ পুড়ে যায়। হামলায় আহত হয়েছেন ৬ বেদে। ঘটনার পর থেকে শরীফ ও সুমন নামে ২ শিশুর সন্ধান মিলছে না।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ৭০ রাউন্ড গুলি ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের সংঘাত এড়াতে এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের