ফেনী জেলা যুবদলের নেতাসহ বিএনপির সাত নেতাকর্মী কারাগারে

ফেনী প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩২

কারাগার

ফেনীর সোনাগাজীতে ডাকাত-পুলিশ সংঘর্ষের মামলায় জেলা বিএনপির প্রচার সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিকসহ বিএনপির সাত নেতাকর্মীকে  কারাগারে পাঠিয়েছেন আদালত।  বৃহস্পতিবার দুপুরে তারা  অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু হান্নান এর আদালওতে জামিনের জন্য স্বেচ্ছায় হাজির হলে তিনি এ আদেশ দেন।

সূত্র জানায়, চলতি বছরের ২০ জুলাই রাত ৩টার দিকে সোনাগাজীতে ডাকাত-পুলিশ সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে গ্রেফতার করে। পরদিন গাজী মানিকসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের আসামি করে পুলিশ মামলা দায়ের করে। এ মামলায় তারা উচ্চ আদালত থেকে জামিন নেয়। পরে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) তারা নিম্ম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু হান্নান জামিন না মঞ্জুর করে গাজী মানিকসহ মাতজনকে কারাগারে পাঠানেরা আদেশ দেন। অন্য আসামিদের মধ্যে শামীম হোসেন,  ইমাম,  আবু ইউসুফ ও একরাম হোসেনের নাম জানা গেছে।

আসামীপক্ষে মামলা পরিচালনা করেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ইউসুফ আলমগীর চৌধুরী।

প্রসঙ্গত, এর আগে গত বছরের ৮ জানুয়ারি শহরের এসএসকে সড়কের সমবায় সুপার মার্কেটের সামনে থেকে দলীয় কর্মসূচিতে গ্রেফতার হন গাজী হাবিব উল্লাহ মানিক।  এরপর  একে একে ৬৫টি মামলায় জামিন পান তিনি। ১৬ মাস কারভোগের পর চলতি বছরের ২৩ এপ্রিল মুক্তি লাভ করেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে