ফেনী পলিটেকনিক ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

ফেনী প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৫

 

ফেনী দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ছাত্রলীগ। মঙ্গলবার বিকালে ফেনী পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত রাজু ও সাধারণ সম্পাদক শাহেদ আকবর অভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত রাজু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সংগঠনের জরুরি সভার এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার গভীর রাতে ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জয় ও নাঈম সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার গভীর রাতে ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জয় ও নাঈম সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই ছাত্রলীগ নেতা গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে সাজ্জাদ হোসেন ফেনী সদর আধুনিক হাসপাতাল ও অপরজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান