কুমিল্লায় বাসে আগুন দিয়ে হত্যা: খালেদা জিয়ার জামিন শুনানি পিছিয়েছে

কুমিল্লা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫১

খালেদা জিয়া কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে আটজনকে হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি পিছিয়েছে। বৃহস্পতিবার হত্যা মামলার শুনানির সময় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৩০ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫নং আমলি আদালতের ভারপ্রাপ্ত বিচারক গোলাম মাহবুব খানি এ দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাভোকেট কাইমুল হক রিংকু।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেছেন জেলা পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন। গত ১২ সেপ্টেম্বর মামলার শুনানির তারিখ ছিল।

অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেন, ‘রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত খালেদা জিয়ার জামিনের আবেদন চলতি মাসের ৩০ তারিখ ধার্য করেছেন। এটা কেন করেছেন আমরা জানি না। আজ পুনরায় শুনানির কোনও কারণ ছিল না, কোনও গ্রাউন্ডও ছিল না। আজ আমরা কোর্টের চাহিদা অনুযায়ী সব কাগজপত্র পেশ করেছি। এই মামলার এফআরআইএ খালেদা জিয়ার নাম ছিল না।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয় নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী