কুমিল্লায় বিদ্যুতের তার ছিঁড়ে সিএনজিতে: নিহত ৪

কুমিল্লা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৮

কুমিল্লা কুমিল্লার নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় স্পৃষ্ট হয়ে আগুন লেগে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নাঙ্গলকোট উপজেলার দোলখার ও নাঙ্গলকোট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম এ তথ্য জানান।

নিহতরা হলেন একই পরিবারের তিনজনের মধ্যে হাবিব উল্লাহর ছেলে মাওলানা আবু তাহের (৬০), তার ছেলে মাওলানা আবু বায়োজিদ (৩৮) ও মেয়ে ফাহিমা আক্তার হেনা (৩০), অটোরিকশাচালক সারোয়ার হোসেন (৩০)। তাদের সবার বাড়ি নাঙ্গলকোটের জেড্ডা পূর্ব ইউনিয়নের শংকরপুর গ্রামে।

আশরাফুল ইসলাম জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টায় দোলখার-নাঙ্গলকোট সড়কের বাগমারা এলাকায় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে সিএনজিতে আগুন ধরে যায়। এ সময় অটোরিকশায় থাকা ছয়জনের মধ্যে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হন। এ সময় আহত হন মাওলানা আবু বায়োজিদের স্ত্রী মরিয়ম (১৯) ও কোলে থাকা শিশু আবদুল আফসার।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘দাওয়াত শেষ করে অটোরিকশায় তারা বাড়ি ফিরছিলেন। এ সময় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে কী কারণে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে তা এখনও জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে