চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৪

চট্টগ্রাম চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রিয়া (৪)  নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর মা রুপালি বেগম গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।  হাইওয়ে পুলিশের বার আউলিয়া ফাঁড়ির পরিদর্শক  আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত প্রিয়া কিশোরগঞ্জ জেলার বাসিন্দা মো. ফারুকের মেয়ে। ফারুক পরিবার নিয়ে কদমরসুল এলাকায় ভাড়া বাসায় থাকেন।

পরিদর্শক  আহসান হাবিব বাংলা ট্রিবিউনকে বলেন, বাসের টিকেট নিতে শিশুকন্যাকে নিয়ে বাস কাউন্টারে যাচ্ছিলেন রুপালি বেগম। কদমরসুল এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। রুপালী বেগমও গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম