বিএনপি ১০ বছরে ১০ দিনও মাঠে দাঁড়াতে পারেনি: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২০

বিএনপি ১০ বছরে ১০ দিনও মাঠে দাঁড়াতে পারেনি: ওবায়দুল কাদের বিএনপি গত ১০ বছরে ১০ দিনও মাঠে দাঁড়াতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি যেখানে ১০ বছরেও দাঁড়াতে পারেনি, সেখানে এক মাসেও তারা কিছু করতে পারবে না। মানুষ এখন নির্বাচনের মুডে আছে, আন্দোলনের মুডে নেই।’ রবিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কর্ণফুলীর ক্রসিং এলাকায় এসআর স্কয়ারে এক পথসভায় তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে কোটা আন্দোলনে ভর করেছে। তারা এখন শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে পড়েছে। কিন্তু তাদের কোনও ষড়যন্ত্রই আর কাজে আসবে না।’

যুক্তফ্রন্টের জাতীয় ঐক্যের ডাকের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘একটি বিদেশি সংস্থা জরিপ চালিয়েছে, যেখানে বলা আছে আওয়ামী লীগের জনপ্রিয়তা ৬৬ শতাংশ। এই ৬৬ শতাংশ বাদ দিয়ে জাতীয় ঐক্য হতে পারে না। যুক্তফ্রন্ট যে ঐক্যের ডাক দিয়েছে, সেটি জাতীয় ঐক্য নয়, জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের আমন্ত্রণ জানানো নিয়ে বিএনপি যে প্রচারণা চালিয়েছে, সেটি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘বিএনপির মহাসচিব যখন জাতিসংঘ দফতরে যান, তখন জাতিসংঘের মহাসচিব ঘানায় ছিলেন। এ সময় তৃতীয় শ্রেণির এক কর্মকর্তার সঙ্গে মির্জা ফখরুল অনুনয় বিনয় করে কথা বলেছেন। তাই এরকম প্রতারক দল ক্ষমতায় এলে দেশের নিরাপত্তা থাকবে না, উন্নয়নও হবে না।’
সরকারের উন্নয়নের বার্তা তৃণমূলে পৌঁছাতে সড়কপথে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি সকাল ১১টায় কর্ণফুলীর ক্রসিং এলাকার এসআর স্কয়ারে পথসভা শেষ করে লোহাগাড়ার চুনতির মেহেরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুধী সমাবেশ, চকরিয়া বাস টার্মিনাল, কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও আদর্শ উচ্চবিদ্যালয় মাঠ এবং রামুতে একটি জনসভায় যোগদান শেষে কক্সবাজার যাবে।

/এআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ