লক্ষ্মীপুরে চারটি দোকান উচ্ছেদ

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:০২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৫

উচ্ছেদ করা চারটি দোকান লক্ষ্মীপুরে চারটি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে শহরের চকবাজার এলাকায় জেলা পরিষদ থেকে বন্দোবস্ত নেওয়া দোকন ঘরগুলো গুড়িয়ে দেওয়া হয়।

দোকানগুলো হলো- বায়েজিদ পোশাক বিতান, সজীব স্টোর, বিন্দু কালেকশন ও লাবনী বস্ত্রবিতান। এ নিয়ে ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘রাস্তার সম্প্রসারণের জন্য দোকানগুলো ভেঙ্গে দেওয়া হয়েছে। ওই জায়গাটি একসনা বন্দোবস্ত ছিল। তাদের মৌখিকভাবে বলা হয়েছে।’

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, ‘জেলা পরিষদ থেকে বন্দোবস্ত নিয়ে দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে শহরের মেইন রোডের পাশে এসব দোকান (চান্দিনা ভিটা) ভোগ দখল করে আসছেন তারা। বিকালে প্রশাসনের লোকজন এসে তাদের দুই মিনিটের মধ্যে দোকানগুলো ছেড়ে দেওয়ার জন্য বলে। এসময় ওই ব্যবসায়ীরা দোকানের মালামাল সরানোর সুযোগ পাননি। মুহুর্তেই প্রায় অর্ধশতাধিক শ্রমিক টিনের চালা খুলে ফেলে সাইড ওয়াল গুড়িয়ে দেয়। রাস্তা সম্প্রসারণের অজুহাতে মন্ত্রীর ব্যক্তিগত সুবিধার জন্য তাদের ওপর অবিচার করা হয়েছে।’

ঘটনাস্থলে উপস্থিত থাকা সদর উপজেলা নির্বাহী অফিসার  মো. শাহাজাহান আলী ও ভূমি কর্মকর্তা সাব্বির রহমান এ বিষয়ে কোনও কথা বলতে রাজি হননি। তবে, ভূমি কর্মকর্তা জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্রপাল বলেন, ‘জেলা পরিষদ আমাদের কাছে উচ্ছেদ অভিযানের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট চাইলে আমরা ম্যাজিস্ট্রেট পাঠিয়েছি। নোটিশ দিয়েছে, কি দেয়নি; তা জেলা পরিষদের এখতিয়ার।’

এদিকে উচ্ছেদ অভিযানকালে ঘটনাস্থলে উপস্থিত থাকা জেলা পরিষদের সার্ভেয়ার মিজানুর রহমান গণমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম