কক্সবাজারে মেয়েকে হত্যার অভিযোগে মা আটক

কক্সবাজার প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৯

কক্সবাজারে মেয়েকে হত্যার অভিযোগে মা আটক

কক্সবাজারের পেকুয়ায় জেমি (৩) নামের এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগে তার মা রশিদা বেগমকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মগকাটা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন।

নিহত শিশু ওই এলাকার ছেহের আলীর মেয়ে।

ওসি জানান,‘বিকালে নিহত জেমি (৩) প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলা করছিল। এসময় স্থানীয় কালু মিয়ার সন্তানের সঙ্গে তার ঝগড়া লাগে। এক পর্যায়ে শিশুদের ঝগড়া অভিভাবকদের মধ্যে গড়ায়। এসময় ক্ষিপ্ত হয়ে রশিদা বেগম ঘরের ভেতর থেকে দা এনে নিজের মেয়ে জেমিকে কুপাতে থাকে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন শিশু জেমিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মা রশিদা বেগমকে গ্রেফতার করেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের