ব্রাহ্মণবাড়িয়ায় ওএমএস’র চালভর্তি ট্রাক জব্দ, আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৮, ১৪:৪৮আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৪:৪৮

ব্রাহ্মণবাড়িয়ায় ওএমএস’র চালভর্তি ট্রাক জব্দ, আটক ৩ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি খাদ্য গুদামের ওএমএস’র ৩২০ বস্তা চাল পাচারের সময় ট্রাকসহ তিনজনকে আটক করেছে ২৫-বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার (১ অক্টোবর) রাতে সরাইল-নাসিরনগর সড়কের কালিকচ্ছ বাজার এলাকা থেকে চালভর্তি ট্রাকটি আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমাদের কাছে খবর আসে নাসিরনগর উপজেলা সদরের জুলহাস ট্রেডার্স থেকে সরকারি ওএমএস’র চালভর্তি একটি ট্রাক হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছে। এমন খবরের ভিত্তিতে কালিকচ্ছ বাজার এলাকায় বিজিবি সদস্যরা অবস্থান নেয়। এসময় ট্রাকের চালক ও হেলপারসহ চালভর্তি ট্রাকটি জব্দ করে ব্যাটালিয়নের সদর দফতরে নিয়ে আসা হয়।
আটকরা হলেন- ট্রাকের চালক মো. শাহীন মিয়া, হেলপার মাসুম মিয়া ও লেবার ওয়াহিদ মিয়া।
২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কবির আরও বলেন, চালক ও হেলপারসহ আটকরা জানিয়েছে, চালগুলো হবিগঞ্জের চুনারুঘাট এলাকার একটি বাজারে নিয়ে যাচ্ছিল। সেখানে একজন ব্যবসায়ী চালভর্তি ট্রাকটি রিসিভ করবে। এর বেশি তারা আর কিছু বলতে পারছে না। এছাড়া ট্রাকের চালের চালানের কোনও কাগজপত্রও পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘বস্তার উপরে খাদ্য মন্ত্রণালয়ের সিল রয়েছে। প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি। এ ব্যাপারে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। তারা এসে চালগুলো সম্পর্কে আরও বিস্তারিত তথ্য উপাত্ত সংগ্রহ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম