দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সকল নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করতে হবে: ডা. দীপু মনি

চাঁদপুর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৮, ০৯:১২আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ০৯:১৬

বক্তব্য রাখছেন ডা. দীপু মনি চাঁদপুর-৩ আসনের এমপি এবং সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ‘সামনে জাতীয় সংসদ নির্বাচন। সরকারের গত ১০ বছরের সকল উন্নয়ন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তাই নেতা-কর্মীদের দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সকলকে নৌকার পক্ষে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিন। আওয়ামী লীগকে ভোট দিয়ে উন্নয়নের অংশীদার হোন।’

মঙ্গলবার (২ অক্টোবর) চাঁদপুর সরকারি কলেজের ৫ তলা ভিত বিশিষ্ট প্রশাসনিক ভবনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, ‘চাঁদপুর সরকারি কলেজটি স্থাপন করেছিলেন জাতির জনকের নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আমার মা এই কলেজের ছাত্রী ছিলেন। এই কলেজ ঘিরে আমার অনেক প্রত্যাশা ও পরিকল্পনা রয়েছে।’

এসময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা ও আমার সালাম তোমরা তোমাদের পরিবারের কাছে পৌঁছে দিবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ এস এম দেলওয়ার হোসেন, চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অসিত বরন দাস, কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মো. অহিদুজ্জামান, শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী দিপংকর খিমা, সহকারী প্রকৌশলী কে এম মনিরুল আলম সিদ্দিকী প্রমুখ। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী