নাফ নদীর তীরে হাত-মুখ বাঁধা দুই যুবকের লাশ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৮, ১২:৫০আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৪:০৫

নাফ নদীর তীরে হাত-মুখ বাঁধা দুই যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের টেকনাফে নাফ নদীর তীরে হাত-মুখ বাঁধা অবস্থায় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ছাড়িয়ং সংলগ্ন স্থল বন্দরের জালিয়াদ্বীপের কাঠের জেটি পাশে নাফ নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জালিয়ার দ্বীপের পাশে নাফ নদীর তীরে লাশ দুটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানান। খবর পেয়ে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এবিএমএস দোহা, উপ-পরিদর্শক বোরহান উদ্দিন ভুইয়া ও নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গামছা দিয়ে হাত-মুখ বাঁধা লাশ দুটি উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, লাশ দুটি রোহিঙ্গা যুবকের হতে পারে।

এদিকে কয়েক দিন আগে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার স্থানীয় মোহাম্মদ রুবেল (২০) ও আবু ছিদ্দিক ওরফে পুতইনার (২২) নিখোঁজের খবর পেয়েছে পুলিশ। লাশ দুটি তাদের কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এবিএমএস দোহা বলেন, ‘নাফ নদীর তীর থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে লাশ দুই রোহিঙ্গা যুবকের হতে পারে। তবে সেটা এখনও নিশ্চিত বলা যাচ্ছে না। তাদের শরীরের কোথাও আঘাতের চিহ্ন না থাকলেও মুখ বিকৃত রয়েছে। তাদের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। লাশ দুটি উদ্ধার করে টেকনাফ থানায় নিয়ে আসা হয়েছে।’

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া বলেন, ‘উদ্ধার হওয়া লাশের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের