ফেনীর দাগনভূঞার স্বেচ্ছাসেবক লীগ নেতা ফখরুল হত্যা মামলার প্রধান আসামি সাইদুল হক পারভেজকে গ্রেফতার করেছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। মঙ্গলবার দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফেনী পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার মনির উজ্জজামান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত গত ১৯ জানুয়ারি দিনগত রাতে ফেনীর দাগনভূইয়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফখরুল উদ্দিন চৌধুরীকে বাসা থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে তার সংগঠনের বন্ধুরা। পরে নিহতের বড় ভাই নাজিম উদ্দিন এ ঘটনায় দাগনভূইয়া পৌর যুবলীগের সহ-সম্পাদক ছায়দুল হক পারভেজকে প্রধান আসামি করে কয়েক জনের উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ বিরুদ্ধে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন, তার বন্ধু হিরো, বাহাদুর, দাগনভূইয়া পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম তার বড় ভাই আজিজুল হক রাসেল, শামীম ও মুজাহিদ। বর্তমানে এমামলায় পারভেজ ছাড়া সব আসামি জামিনে রয়েছে।








