মীরসরাইয়ের জঙ্গি আস্তানা থেকে গ্রেনেড উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ অক্টোবর ২০১৮, ১০:২১আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১৪:০০

জঙ্গি আস্তানার পাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার জঙ্গি আস্তানা থেকে কয়েকটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। শুক্রবার (৫ অক্টোবর) সকালে ঘটনাস্থলে র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের এ তথ্য জানান।

মুফতি মাহমুদ খান বলেন, ‘বাড়ির মালিক ও কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের ডিসপোজাল ইউনিট বাড়িটির চারপাশে অভিযান চালাচ্ছে। কয়েকটি অবিস্ফোরিত গ্রেনেড পাওয়া গেছে। আরও বোমা বা বিস্ফোরক দ্রব্য পাওয়া যায় কিনা তা দেখা হচ্ছে। আস্তানার ভেতরের অবস্থা কি তা জানাতে কিছুটা সময় লাগবে।’ এর আগে ঢাকা থেকে সকাল ৯টার দিকে ঘটনাস্থালে পৌঁছায় বোম্ব ডিসপোজাল ইউনিট।

চৌধুরী ম্যানশন নামের এই বাড়িটিই জঙ্গি আস্তানা এদিকে, ভোরে চট্টগ্রামের র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদ পেয়ে রাতে জোরারগঞ্জ এলাকায় অভিযানে যায় র‌্যাব। রাত ৩টা থেকে র‌্যাব সদস্যরা ওই জঙ্গি আস্তানা ঘিরে রাখে। এসময় আধা ঘণ্টার মতো বন্দুকযুদ্ধ হয়। এরপর বাসাটির ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘরের টিন উড়ে গেছে। ভেতরে যারা ছিল তারাই বিস্ফোরণ ঘটিয়েছে। হতাহত কেউ হয়ছে কিনা তা এখনও জানা যায়নি। ওই আস্তানায় তিন থেকে চার জন জঙ্গি থাকতে পারে বলে আমরা ধারণা করছি।’

আরও পুড়ুন..

মীরসরাইয়ে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেনাবাহিনীকে ঘিরে অপতথ্য বাড়ছে
সেনাবাহিনীকে ঘিরে অপতথ্য বাড়ছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি নেতা কারাগারে
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি নেতা কারাগারে
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা থাকবে
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা থাকবে
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ