ফেনীতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

ফেনী প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৮, ০৬:৩৬আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ০৬:৫০

ইয়াবাসহ আটক চার জন (মাঝে) ফেনী সদরের লালপোল এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (৮ অক্টোবর) রাতে লালপোল কাবাব ঘরের সামনে প্রাইভেটকার তল্লাশি করে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আবু আবদুল্লাহ জাহিদ এ তথ্য নিশ্চিত করেন।

আটক চার জন হলো– ফরিদপুর জেলার মোশারফ মিয়ার ছেলে মো. সোহেল (২৩) এবং রাজবাড়ী জেলার মো. বদর উদ্দিনের ছেলে রাসেল শেখ (২০), আক্কাস আলী মোল্লার ছেলে রুবেল মোল্লা (২৬) ও আবদুল কাদের শেখের ছেলে মো. ফরিদ (২৫)।

আবু আব্দুল্লাহ জাহিদ বলেন, ‘ সোমবার রাতে ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম লালপোলে অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি এক্স করোলা প্রাইভেটকার (ঢাকা মেট্টো- ২৫-৮৭৫৬) থামিয়ে তল্লাশি করে তারা। এসময় ওই গাড়িতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটক করা হয় গাড়িতে থাকা চার জনকে।’

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী