পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ অক্টোবর ২০১৮, ২১:৩১আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ২১:৩৩

চট্টগ্রাম বৈরি আবহাওয়ার কারণে যেকোনও ধরনের প্রাকৃতিক দুর্ঘটনা এড়াতে চট্টগ্রামের পাহাড়ী এলাকায় বসবাসরত অধিবাসীদের নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৯ অক্টোবর) রাতে এক জরুরি বার্তায় এ তথ্য জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন থেকে পাঠানো ওই বার্তায় তাৎক্ষণিক আশ্রয়ের জন্য লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জানানো হয়।

জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈরি আবহাওয়ার কারণে পাহাড় ধস হতে পারে এই আশঙ্কা থেকে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের সরিয়ে নিতে ঝুঁকিপূর্ণ ওইসব এলাকায় মাইকিং করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আশ্রয়ের জন্য লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের