রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিপ্লব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৮, ০২:১২আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ২০:০৫

কারামুক্তির পর বিপ্লব (ডানে)
হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আবু তাহেরের বড় ছেলে আফতাব উদ্দিন বিপ্লব রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় মঙ্গলবার সকালে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বর্তমানে তিনি ঢাকা অবস্থান করছেন।


বিএনপি নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া বিপ্লব ২০১৪ সালে কারাগারে থাকা অবস্থায় বিয়ে করে আলোচনার জন্ম দেন। মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর কারাগার থেকে মুক্তি পান বিপ্লব। সেখান থেকে লক্ষ্মীপুর শহরের বাসায় যান তিনি। পরে পরিবারের সঙ্গে দাদার বাড়িতে সময় কাটানোর ছবি ফেসবুকে পোস্ট করেন বিপ্লবের ছোট ভাই জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু। পরে ঢাকায় বন্ধুদের সাথে কাটানোর কিছু ছবি ফেসবুকে দেন তিনি।

২০১১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান বিপ্লবের ফাঁসির সাজা মওকুফ করেন। পরের বছর আরও দুটি হত্যা মামলায় (কামাল ও মহসিন হত্যা) যাবজ্জীবন সাজা পাওয়া বিপ্লবের দণ্ড ১০ বছর করেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান।

মুক্তির পর পরিবারের সদস্যদের সঙ্গে তাহের পুত্র বিপ্লব ২০১২ সালের ফিরোজ হত্যা মামলা থেকে বিপ্লবের নাম প্রত্যাহার করা হয়। এর আগে ২০০৯ সালে জাহেদ হত্যা ও এতিমখানায় অগ্নিসংযোগ মামলা থেকে বিপ্লবের নাম বাদ দেওয়া হয়।

জানা গেছে, টানা ১০ বছর পলাতক থাকার পর ২০১১ সালে বিপ্লব আত্মসমর্পণ করেন। পরবর্তীতে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতায় ফাঁসির দণ্ড মওকুফ ও জেল রেয়াত সুবিধা পেয়ে মুক্ত পান বিপ্লব।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি