গ্রেফতারের পর মোবাইল ফোন ঘেঁটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ অক্টোবর ২০১৮, ০৩:২৩আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ০৯:০৬

চট্টগ্রাম

বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতারের পর মোবাইল ফোন ঘেঁটে ফেসবুকে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে চট্টগ্রামে আবুল কাশেম নামে এক ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১০ অক্টোবর) রাতে পুলিশ বাদী  হয়ে তার বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কাশেম নগরীর বিভিন্ন কমিউনিটি সেন্টারে ধোয়ামোছার কাজ করতেন। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আছেন বলে জানিয়েছে পুলিশ।   

ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, ‘কাশেমের নামে বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতারের পর তার মোবাইল ফোন ঘেঁটে দুটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং আওয়ামী লীগ নিয়ে অরুচিকর  পোস্ট পাওয়া যায়। পরে বুধবার রাতেই তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।’

তিনি আরও বলেন, ‘কাশেমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে।’

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের