মা ইলিশ রক্ষায় ফেনীর বাজারে অভিযান

ফেনী প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৮, ১০:৪০আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১০:৪০

ফেনীর বাজারে জেলা প্রশাসনের অভিযান মা ইলিশ রক্ষায় ফেনীর মাছ বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় শহরের বড় বাজার, সদর উপজেলার হাজিরহাট, গোবিন্দপুর বাজার, লেমুয়া বাজার, ফাজিলপুর বাজারে জেলা প্রশাসনের নির্দেশে অভিযান পরিচালনায় যান জেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিন। এসময় তার সঙ্গে ছিলেন ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

জেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিন বলেন, ‘অভিযানে কোনও বাজারেই ইলিশ পাওয়া যায়নি। পাশাপাশি কোথাও ইলিশ বিক্রয়ের তথ্য জানা থাকলে ব্যবসায়ী ও ক্রেতাদের জেলা প্রশাসন ও মৎস্য বিভাগকে অবহিত করতে বলা হয়েছে।’

তিনি আরও বলেন ,‘জনগণকে রূপালী ইলিশের স্বাদ গ্রহণের সুযোগ দিতে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করা হয়। এই অভিযান ২৮ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান