খাগড়াছড়িতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৮, ১৪:২২আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৭:২৫

খাগড়াছড়িতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড খাগড়াছড়ির গুইমারায় যৌতুকের জন্য আগুন দিয়ে গৃহবধূ সালমা আক্তারকে পুড়িয়ে হত্যার দায়ে অভিযুক্ত স্বামী মিজানুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন।

রায় ঘোষণার সময় আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিজানুর রহমানসহ অন্য আসামিরা উপস্থিত ছিলেন।
মৃত্যুর আগে নিহত সালমার জবানবন্দি ও ৬ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত অভিযুক্ত মিজানুর রহমানকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ও ২০০৩-এর ১১-এর (ক) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়। মামলার অন্য চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়।
মামলার বাদী সালমার ভাই মো. নুরুজ্জামান এ রায়ে সন্তোষ প্রকাশ করে ন্যায় বিচার পেয়েছেন বলে জানান।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে যৌতুকের দাবিতে পেট্রোল ঢেলে গৃহবধূ সালমার গায়ে আগুন ধরিয়ে দেয় স্বামী মিজানুর রহমান। দীর্ঘ ৫ মাস খাগড়াছড়ি ও চট্টগ্রামে চিকিৎসা নিয়েও সুস্থ হননি তিনি। ২০১৫ সালের ২৯ মে রাতে খাগড়াছড়ির গুইমারায় বাবার বাড়িতে মারা যান সালমা।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী