ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটে উৎপাদন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৮, ১৫:২০আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৫:২৬

ব্রহ্মণবাড়িয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-কিশোরগঞ্জ ১৩২ কেভি জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেওয়ায় সকালে আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের ৯টি ইউনিটের মধ্যে চারটি ইউনিট বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিডে অন্তত ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায়। তবে দুপুর নাগাদ দুটি ইউনিট চালু হওয়ায় বিদ্যুৎ সরবরাহ পর্যায়ক্রমে স্বাভাবিক হয়ে আসতে শুরু করে।

আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সাজ্জাদুর রহমান জানান, রবিবার সকালে বিকট শব্দে কেন্দ্রের ৯টি ইউনিটের মধ্যে ৪টি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে কারখানার নিজস্ব প্রকৌশলীরা চেষ্টা করে বন্ধ হওয়া চারটি ইউনিটের মধ্যে দুটি দুপুরের মধ্যে চালু করতে সক্ষম হন। তবে এখনও দুটি ইউনিট বন্ধ রয়েছে। সেগুলো চালু করার কাজ চলছে। সন্ধ্যার মধ্যে দুটি ইউনিট চালু করা যাবে। এই দুটি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে পুনরায় ৩৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

তিনি আরও জানান, চাহিদা কম থাকায় ইউনিট বন্ধ হলেও বিদ্যুৎ সরবরাহে কোনও ঘাটতি হবে না। কিছুক্ষণের জন্যে বিদ্যুৎকেন্দ্রের আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলেও এখন স্বাভাবিক রয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ