কুমিল্লায় মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা

কুমিল্লা প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৮, ১৬:৩৭আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৮:২১

মাসুদা ভাট্টি ও ব্যারিস্টার মঈনুল হোসেন

টেলিভিশনের টকশো’তে সাংবাদিক মাসুদা ভাট্টির বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন সুবীর নন্দী নামে এক আইনজীবী।

গত রবিবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়। সোমবার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা মামলাটি সি আর হিসেবে গণ্য করে অধিকতর শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন।

মামলায় উল্লেখ করা হয়, গত ১৬ অক্টোবর রাত ১২টা ২৫ মিনিটে ৭১ টেলিভিশনের ৭১ জার্নাল প্রচারিত হওয়ার সময় বিবাদী ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘আপনি একজন চরিত্রহীন নারী’ বলে অপদস্থ করেন, যা বিবাদীর সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত ও দেশের প্রচলিত আইনের পরিপন্থী। মামলায় মাসুদা ভাট্টিসহ ৫ জনকে সাক্ষী করা হয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী